প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
আসছে নতুন নাটক ‘প্রেম আমার ওপর পড়েছে’, প্রচার শুরু ১৯ নভেম্বর
মোঃ খাইরুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক গাজীপুর ||
দর্শকদের আনন্দ দিতে আসছে নতুন নাটক ‘প্রেম আমার ওপর পড়েছে’। বেলআমের নিবেদনায় নির্মিত এই নাটকটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।নাটকটির প্রচারমূলক ঝলক বা প্রমো প্রকাশ করা হবে আগামীকাল। আর সম্পূর্ণ নাটকটি দেখা যাবে আগামী ১৯ নভেম্বর, দুপুর ৩টা ৩০ মিনিটে। নাটকটি একমাত্র প্রচারিত হবে ৩৬০ ড্রামার ইউটিউব চ্যানেলে।নাটকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ শহীদ উন নবী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্জন মোমিন। প্রযোজনায় রয়েছেন হারিছ মোহাম্মদ। আর সার্বিক প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ৩৬০।প্রেম, হাসি আর বিনোদনে ভরপুর এই নাটকটি দর্শকদের কতটা আনন্দ দিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা। তাই নাটকটির প্রমো দেখতে এবং সম্পূর্ণ নাটক উপভোগ করতে চোখ রাখুন ৩৬০ ড্রামার ইউটিউব চ্যানেলে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ