শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, সিলেট থেকেঃ সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং এনজিও কর্মকর্তা সাবির আহমদ এর মৃত্যুতে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব ওয়ার্কাস ফর ভন্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড) এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব ) শোক প্রকাশ করেছে। এওয়ার্ড নির্বাহী পরিচালক কাজী মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প হেড মোঃ ফারুক আহমদ, এডাব সিলেট জেলা সভাপতি মোঃ মনসুর আলম, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন সহ এওয়ার্ড এবং এডাব এর সকল কর্মকর্তা বৃন্দ পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। বার্তায় তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন ও শুভানুধায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন, আমিন। উল্লেখ্য যে ১৭ নভেম্বর ২০২৬ইং সিলেটের বরইকান্দি গ্রামের সাব্বির আহমদ মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।