মমিনুর ইসলাম মিলন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ||
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মুরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম। উদ্বোধক হিসেবে থাকবেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শামীম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. তোফাজ্জল হক সেন্টু, মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. আবুল কাশেম মাহমুদ, মো. ছাইফুল ইসলাম তারেকদার, মো. আঃ হালিম, মো. আতিকুল ইসলাম সরকার ও মো. আজিজুল ইসলাম তোতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জি. এম. আজিজুল ইসলাম। আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু হবে। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান মিন্টুর শুভেচ্ছায় এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।