প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম শহরে জামাতে ইসলামি বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ হাসানুর জামান বাবু, , চট্টগ্রাম প্রতিনিধি ||
সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগে যুবলীগ ছাত্রলীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থনরা সারাদেশে নৈরাজ্য বোমাবাজি অগ্নি সংযোগ নাশকতার সহ আবারও দেশ বিরোধ ষড়যন্ত্রের প্রতিবাদে জামাতে ইসলামি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা উদ্যােগে আজ ২০ নভেম্বর-২৬ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে থেকে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়।চট্টগ্রাম মহানগর জামাতের আমীর ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর জামাতে ইসলামি বাংলাদেশের মেয়র প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালি এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম মহানগর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য বোমাবাজি অগ্নি সংযোগ নাশকতার সহ পরাজিত শক্তি আওয়ামী লীগের সকল প্রকাশ অপরাধ মূলক কর্মকাণ্ড রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। এই বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম মহানগর জামাতের থানা ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটির জামাত ও ইসলামি ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ