মমিনুর ইসলাম মিলন , ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ||
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ছাড়ো খেলায় আসো স্লোগানে গারোবাজার মেহরাব কিচেন এন্ড রেস্টুরেন্ট'র উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। জিএম আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাঈনুল ইসলাম।২০ নভেম্বর (শুক্রবার) বিকেলে খেলা উদ্বোধন করেন, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিল্পপতি মো. শামীম মিয়া। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, আবুল কাশেম, সাইফুল ইসলাম তরফদার, আতিকুল ইসলাম, খুররম মাসুদ সিদ্দিকী, জাহিদ তরফদার প্রমুখ।নির্দিষ্ট সময়ে ডেঞ্জার ফুটবল একাদশ বনাম গোল্ডেন হান্টার্স দলের কেউ গোল দিতে না পারায় পেলান্টির মাধ্যমে ২ গোলে বিজয়ী হয়েছে ডেঞ্জার ফুটবল একাদশ।ডেঞ্জার ফুটবল একাদশ বনাম গোল্ডেন হান্টার্স টিমের খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেনীর রেফারি টাইগার নজরুল ইসলাম ও সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন ফারুক হোসেন ও জয়নাল আবেদীন ।খেলায় বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার (এলইডি) তুলেদেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাঈনুল ইসলাম।