আল হাফিজ , মোল্লাহাট, বাগেরহাট।প্রতিনিধি: ||
বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মোল্লাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী সেলিম আহমেদ, শেখ ইকবাল হোসেন, শেখ শাহেদ আলী, মাইনুলসহ বাগেরহাট জেলা ও মোল্লাহাট উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মতবিনিময়কালে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় ঐক্য ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।