প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গ্রাম পুলিশের বেতন-ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১০ হাজার ৫০০ টাকা
মোঃ খাইরুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক গাজীপুর ||
গ্রাম পুলিশের সদস্যদের জন্য সুখবর! বাড়ানো হয়েছে গ্রাম পুলিশের সরকারি বেতন-ভাতা। আগে যেখানে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ৭ হাজার ৫০০ টাকা বেতন-ভাতা পেতেন, সেখানে নতুন করে ৩ হাজার টাকা বৃদ্ধি করে তা ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণের খবর পাওয়া গেছে।বেতন-ভাতা বৃদ্ধির এই খবরে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রত্যাশা তৈরি হয়েছে।দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা গ্রাম পুলিশের সদস্যরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, প্রশাসনকে তথ্য প্রদান এবং সরকারি বিভিন্ন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তাদের বেতন-ভাতা বৃদ্ধি হলে জীবনযাত্রার ব্যয় মেটাতে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে নতুন বেতন-ভাতা কার্যকরের তারিখ ও সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ