মোঃ মাহফুজুর রহমান , (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ নভেম্বর ২০২৬ইং, সোমবার বিকালে পীরগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা।মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ জানান, দেশে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং পীরগঞ্জে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়েছে। পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল