প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ||
জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা ও হামলার অভিযোগে আব্দুল হামিদ (৫৬) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পিখিমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পাখিমারা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার ২ রা সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখের একটি মামলায় তাঁর বিরুদ্ধে মামলায় রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।পুলিশ মামলার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ