মোহাম্মদ আলী, , নিজস্ব প্রতিবেদক। ||
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৪ শপ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র নির্দেশনায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ও সহ -সভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা) ও যুগ্ম আহ্বায়ক মোঃ কবীর হোসেন (বুলবুল),উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নিরব আহমেদ ( চুন্নু) ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমূখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের চেষ্টা সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে।