সঞ্জু বনিক সৌরভ , জেলা প্রতিনিধি, পঞ্চগড় ||
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয়ে নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সংবাদদাতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অবজারভারের সংবাদদাতা মো. নূর আলম পুলক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আশরাফুজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইনের চোখের সংবাদদাতা আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাতীর সংবাদদাতা নুরুল্লাহ, বাংলাদেশ সমাচারের সংবাদদাতা রাব্বি হাসান রাজ, দৈনিক কালবেলার সংবাদদাতা রাজু, বার্তা বিচিত্রার সংবাদদাতা আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয়ের সংবাদদাতা আশরাফুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার সংবাদদাতা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজাহান প্রধান, আনসার শাহ ও আশরাফুল ইসলাম (বোদা সদর ইউপি) প্রমুখ।সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত সদস্যরা।