উখিয়া প্রতিনিধি: ||
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে রেঞ্জ স্টাফ আহাম্মদ কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন। এ সময় বালুভর্তি ডাম্পারটি জব্দ করে উখিয়া বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, বনভূমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।