শরীফ মিয়া, , স্টাফ রিপোর্টার। ||
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের বিরুদ্ধে গত ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়নের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।প্রতিবাদলিপিতে বলা হয়, দেওয়ানগঞ্জ উপজেলায় দুই কোটি টাকার কোনো বরাদ্দ আসেনি। অথচ প্রকাশিত সংবাদে দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়নের যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন ২০২৬ সালের এপ্রিল মাসে দেওয়ানগঞ্জ উপজেলায় যোগদান করেন। ২০২৬-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে এ পর্যন্ত তিনি মাত্র এক কিস্তিতে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। প্রাপ্ত বরাদ্দের আওতায় গৃহীত উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।প্রতিবাদলিপিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদক সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন না করে এবং প্রকৃত অবস্থা যাচাই-বাছাই না করেই প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়নি বলে সংবাদ পরিবেশন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, মাঠপর্যায়ে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা প্রকৃত ঘটনা সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।প্রতিবাদলিপিতে বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই, প্রকৃত চিত্র অনুসন্ধান এবং কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ না করেই এমন সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।এ ধরনের তথ্য-উপাত্ত যাচাইবিহীন সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।