মোঃ খাইরুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে।আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, গত ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বাদ যোহর ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইর আরশি সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল হাফেজ মোঃ সিরাজুল ইসলামের।মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় জনাব মোঃ মোফাজ্জল হোসেনকে।এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্তান থেকে আগত আল্লামা শাহ সাইয়্যেদ ফয়সাল নাদিম (দাঃ বাঃ)। দ্বিতীয় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকার শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক (দাঃ বাঃ) এবং তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (দাঃ বাঃ)।এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি, মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণের কথা রয়েছে আমন্ত্রণপত্রে।সম্মেলনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আলোচনা, ধর্মীয় শিক্ষা এবং দ্বীনের দাওয়াত তুলে ধরার আয়োজন রাখা হয়েছে।ঢালজোড়া ইউনিয়ন উলামা পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ ও দ্বীনি আলোচনা শোনার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।