প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ
সুবির ঘোষ , বিশেষ প্রতিনিধি: ||
মাগুরা সদরে শুরু হচ্ছে ‘হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ। আজ ২৮ নভেম্বর ২০২৬ রোজ শনিবার বিকেল ৪টায় ইছাখাদা তালতলায় এই প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে মাগুরা সদরের শোনপুর একাদশ এবং মহম্মাদপুর একাদশ।ইছাখাদা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন মো: রাজু আহমেদ ও মো: জহিরুল ইসলাম (পিয়া)। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাঠের দুই পাশে হাজারও দর্শক খেলা উপভোগ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ