কামরুল ইসলাম , বিশেষ প্রতিনিধি টেকনাফ কক্সবাজার ||
আলহামদুলিল্লাহ! কক্সবাজারের টেকনাফে উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬-এ চতুর্থ শ্রেণি থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে হুরিয়া রহমান রিভাব। সে জনাব এনায়েত উল্লাহর বড় মেয়ে।তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোট্ট বয়সে মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন কৃতিত্ব অর্জন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হুরিয়া রহমান রিভাবের এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার সাফল্যে পরিবারের সবাই আনন্দিত। ভবিষ্যতেও সে যেন পড়াশোনায় মনোযোগী থেকে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেই প্রত্যাশা সবার।পরিবারের পক্ষ থেকে প্রিয় হুরিয়া রহমান রিভাবের জন্য আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে।মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন হুরিয়াকে সুস্থ, সুন্দর ও কল্যাণময় জীবন দান করেন। জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনের তৌফিক দেন এবং তাকে একজন আদর্শ, সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেন।হুরিয়া রহমান রিভাবের এই সাফল্য আগামী দিনের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকুক।