বিশেষ প্রতিনিধিঃ ||
ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।আগামী ৩০ ডিসেম্বর ২০২৬, সোমবার বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন স্থানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এমপি এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনের তথ্য নিশ্চিত করেছেন এনসিপির ওলামা বিভাগ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক মাওলানা মুফতি ছালিম আহমদ।