প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
বেড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহের সমাপ্তি
আবুজর গিফারী,পাবনা প্রতিনিধি: ||
বেড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহের সমাপ্তিআবুজর গিফারী,পাবনা প্রতিনিধি: উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। পাবনার বেড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপ্তি হয়েছে। গতকাল ৮ এপ্রিল সকাল ৯.৩০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি আজ বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং এই সকল ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার সম্পর্কে তাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রুনাল্ট চাকমা বলেন, "ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞানের ব্যবহারিক চর্চা বাড়াতে হবে। উদ্ভাবনী চিন্তা ছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়।" তিনি শিক্ষার্থীদের প্রতিটি কাজের সৃজনশীল সমাধান খোঁজার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ