প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রতিনিধি,বাংলাদেশ কিন্টারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলার আয়োজনে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১০ এপ্রিল) সকালে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস রংপুর বিভাগীয় সভাপতি ড.খায়রুল আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস রংপুর বিভাগীয় সহ- সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান বীরবল, বি.কে.এস রংপুর বিভাগীয় সচিব মো. আসাদুজ্জামান, সহ- শিক্ষা সচিব মো. রেজাউল করিম। সভাপতি করেন সভাপতি মো.ফারুক হোসেন আহমেদ। আয়োজনে বাংলাদেশ কিন্ডার গার্মেন্টস সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখা। কুড়িগ্রাম জেলা নয়টি উপজেলার বিভিন্ন স্কুলের ২১৬ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ