প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
নিকলীতে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
শফিকুল ইসলাম নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধি ||
নিকলীতে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারশফিকুল ইসলাম নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধি;কিশোরগঞ্জের নিকলীতে ৯ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার অনুমান রাত ৯.৪৫ ঘটিকায় নিকলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ রওশন আরা বেগম (৫০) নামের এক জনকে গ্রেফতার করেছেন। এ বিষয়ে নিকলী থানায় একটি মামলা হয়েছেগ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে।গ্রেফতারকৃত রওশন আরা বেগম উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত: মহব্বত আলীর স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এস আই রোমান খান, এস আই আরিফুজ্জামান , এএসআই আমজাদ হোসেন, এএসআই লুতফর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ রওশন আরা বেগমের বাড়ীতে অভিযান করেন,এ সময় রওশন আরা বেগমের ঘরে থাকা ৭৮২পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২২ হাজার ৫০টাকা ও একটি মোবাইল সেট সহ রওশন আরা বেগমকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। রওশন আরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।এ বিষয়ে নিকলী থানার ও সি মাহাবুবুর রহমান এ প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত রওশন আরা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রওশন আরা বেগমকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ