প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
পিকআপ গাড়িতে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার:
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :- ||
পিকআপ গাড়িতে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার:জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :-১০/০৪/২০২৬ খ্রি. দুপুর ১৩.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি হলুদ রংয়ের পিকআপ গাড়ি আটক করে। এ সময় পুলিশ পিকআপটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। আরফাতুল ইসলাম (২৪) পিতা- মোঃ ইমান উদ্দিন,সাং-খাড়েরা,থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়াএ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ