প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
পীরগাছায় লাইফ কেয়ারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা, উপকৃত তিন শতাধিক রোগী
এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি ||
পীরগাছায় লাইফ কেয়ারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা, উপকৃত তিন শতাধিক রোগীরংপুরের পীরগাছায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, সার্বিক পরিচালক মোঃ হানিফ পাটোয়ারী, সাবেক সেনা সদস্য মোঃ মজনু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনব্যাপী আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডা. এ জেড এম মোতাখ্খারুল ইসলাম (বিপ্লব), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মারুফ মোঃ জাবালুল তারিক এবং গাইনী বিশেষজ্ঞ ডা. নাঈমা আফরোজ দিবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার আব্দুল কুদ্দুস কিন্টারগার্টেনের প্রধান শিক্ষক খোরশেদ কবীর বাবুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা। দোয়া পরিচালনা করেন হাফেজ ও মাওলানা আলমগীর হোসেন।আয়োজকদের তথ্যমতে, প্রায় ৩০০ রোগী এদিন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। সেবা নিতে আসা রোগীরা জানান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবা উন্নত, সাশ্রয়ী এবং মানসম্মত। চিকিৎসকদের আন্তরিকতা ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তাদের আস্থা বৃদ্ধি করেছে।স্থানীয়রা বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ