প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
কচুয়া মাদক বিরোধী প্রবাসী সায়েমকে একাদিক হুমকি
মো.আনোয়ার হোসেন (রাজ) কচুয়া প্রতিনিধি ||
কচুয়া মাদক বিরোধী প্রবাসী সায়েমকে একাদিক হুমকি মো.আনোয়ার হোসেন (রাজ) কচুয়া প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং ওয়ার্ডের আমেরিকান প্রবাসী সায়েম হাসানকে ভুয়া ফেসবুক আইডি দিয়ে একাধিকবার ফোন করে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সায়েম হাসান আরও বলেন, আমাকে কে বা কাহারা হুমকি দিয়েছে আমি তাদেরকে চিনতে পেরেছি, কিন্তু আমি কারো নাম প্রকাশ করছি না। শুধু সতর্কবার্তা দিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে আমাকে এরকম হুমকি দিলে আমি সকলের নামে কঠোর আইনগত ব্যবস্থা নেব। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসও দিয়েছেন। আমাকে হত্যার হুমকি দিয়ে লাভ নেই, আমি অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে যাব। মাদক কারবারি, সন্ত্রাস, দুর্নীতিবাজ—সবাই সাবধান হয়ে যাও, সময় একদিন আসবে!
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ