প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে ১২ মামলার আসামি এরশাদ মাহমুদ পলাতক, ফটিকছড়িতে আত্মগোপনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ||
চট্টগ্রামে ১২ মামলার আসামি এরশাদ মাহমুদ পলাতক, ফটিকছড়িতে আত্মগোপনের অভিযোগনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মহানগরের ৯ নং ওয়ার্ডের কথিত আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি এরশাদ মাহমুদ এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ও একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, এরশাদ মাহমুদ হত্যা মামলা, ভূমি দখল, চাঁদাবাজিসহ অন্তত ১২টি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি বর্তমানে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে স্থানীয়দের মাঝে এ নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ