প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ফুলবাড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা১৪৩৩
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ ||
ফুলবাড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা১৪৩৩ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ :-১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন। দিনব্যাপী এ উৎসবে বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের অসংখ্য নারী-পুরুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ