প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
রাউজানে পাঁচখাইন পশ্চিম নাথপাড়া ২৫ তম ক্ষেত্রপাল পূজা উদযাপন
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): ||
রাউজানে পাঁচখাইন পশ্চিম নাথপাড়া ২৫ তম ক্ষেত্রপাল পূজা উদযাপন মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন পশ্চিম নাথপাড়ায় মুন্টুনাথের বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৫তম ক্ষেত্রপাল পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।সারাদিনব্যাপী এই পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, চণ্ডী পাঠ, ক্ষেত্রপাল ঠাকুরের পূজা, গঙ্গা পূজা, বিভিন্ন পূজা-অর্চনা, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। প্রতিটি আয়োজনেই ছিল ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেত্রপাল ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়তি রাণী দেবী এবং মন্দিরের অধ্যক্ষ কবিরাজ বটন দেবনাথ। ধর্মীয় আচার-অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুমন দেবনাথ, রিটন দেবনাথ, সজল দেবনাথ, শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথসহ অন্যান্য পুরোহিতবৃন্দ।এছাড়াও চম্পা দেবী, রিনা দেবী, নন্দিতা দেবী, পুষ্পা দেবী, সুস্মিতা দেবী, মৃত্তিকা দেবী, চৈতী দেবী, সৃজন দেবনাথ, সৃজা দেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় উৎসাহে দিনব্যাপী এ পূজা পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তি, সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ