প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ডমকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পশ্চিম ছলিমপুর এলাকায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ১৫ এপ্রিল বিকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আটক মোঃ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/- টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ