প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ডিমলায় সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি ডিমলা( নীলফামারী) ||
ডিমলায় সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতউপজেলা প্রতিনিধি ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় আজ ১৬-০৪-২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ডিমলা উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আবু সাইদ বিন বাপ্পি।এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলি হাসান মুজাহিদ হামিদুর রহমান,মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও পরীক্ষার জন্য কিছু উপকরণ প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দোয়া মাহফিলের আয়োজন করা
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ