প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে ১ মাসের জেল
মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: ||
দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে ১ মাসের জেল মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে আয়োজিত মেলাকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দল মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মেলার মতো জনাকীর্ণ স্থানে প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ