প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
‘আমি চোর না’—নির্যাতিত যুবকের আর্তনাদ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা!
মণিরামপুর প্রতিনিধিঃ ||
‘আমি চোর না’—নির্যাতিত যুবকের আর্তনাদ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা! মণিরামপুর প্রতিনিধিঃ রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত মধ্যযুগীয় কায়দায় দড়ি দিয়ে বেঁধে থেমে থেমে মারধরের অভিযোগ উঠেছে মণিরামপুর উপজেলার কাশিপুর কাঠালতলা বাজারস্থ মাটি কাটা সিন্ডিকেটের হোতা মাহাবুব রহমান রাজু ,লাউড়ী গ্রামের শান্ত ইসলাম সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। চলতি মাসের ১৩ তারিখ রাতের এ ঘঠনায় মারাত্বক আহত ট্রলি চালক যুবক কামরান হোসেনের(২২) মা তহমিনা বেগম(৫০) বাদী হয়ে মণিরামপুর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে ১টি মামলা দায়ের করেছেন। এদিকে হাসপাতালের বেডে আহত অবস্থায় সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা চোর অপবাদ দিয়ে তাকে হত্যার পরিকল্পনা কেনো করা হলো সমাজের কাছে তার বিচার দাবী করেছে আহত ভুক্তভোগী ট্রলি চালক কামরান হোসেন।অভিযুক্ত আসামিরা হলো,কাশিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মাহাবুর রহমান রাজু,হালসা গ্রামের সদর উদ্দীনের ছেলে মোঃ মওদুদ ওরফে মধু,লাউড়ী আমির হোসেনের ছেলে শান্ত ইসলাম,কাশিপুর গ্রামের আঃ রশিদের ছেলে পলাশ হোসেন ও ব্যান্ডার হাফিজুর রহমান সহ অঙ্গাত কয়েকজন।অভিযোগ সূত্রমতে, চলতি এপ্রিল মাসের ১৩ তারিখে রাত ৯টার দিকে কাশিপুর গ্রামের বাড়ি থেকে ভুক্তভোগী কামরান হোসেনকে(২২) অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। এরপর ৩ ঘন্টা যাবত শারীরিক নির্যাতনের পর মিথ্যা চুরির স্বীকারোক্তি মোতাবেক তাকে রাস্তায় টানতে টানতে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে মামলার বাদী কামরানের মা জানান যে রাজু,শান্ত,মওদুদ ওরফে মধু দীর্ঘদিন যাবত কামরানের কাছে ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে আসছিলো। সে চাঁদা দিতে অস্বীকার করায় কামরানকে জানে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলো। ঘঠনার দিন রাতে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এমন মারধর করেছে,আমরা এস সঠিক বিচার চাই।ভুক্তভোগী কামরান জানান,যে অফিস থেকে টাকা চুরির অপবাদ দিচ্ছে আমি সে অফিসে যায়না। মাটি কাটার জন্য স্কো সহ অন্যান্য গাড়ী ঠিক করে ঐদিন রাতে বাড়িতে আসার পরপরই শান্ত ইসলাম আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে ঐ অফিসে ঢুকতেই এলোপাথাড়ি মারধর করে। চাকু,জিআই পাইপ,হাতড়ি দিয়ে মেরে পায়ে দড়ি বেঁধে আমাকে টানতে টানতে পিচের রাস্তায় নিয়ে যায়। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলো। আমি ট্রলি চালায়ে দিনমজুরের কাজ করি। আমি চোর না,আমায় কেনো মিথ্যা চোরের অপবাদ দেওয়া হলো! আমি এর বিচার চাই। এ বেপারে ভুক্তভোগীর স্টেটমেন্ট নিয়ে আসামীদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজিউল্লাহ খান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ