প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও সাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ||
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও সাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলনদোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ‘বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র চলমান কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে স্থানীয় বিএনপি নেতা কর্তৃক স্বাক্ষর জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা মূর্শেদ আলমের নেতৃত্বে এলাকার একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে সমিতির চলমান কমিটির সদস্যদের নাম ব্যবহার করে ভুয়া নথি তৈরি এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাধারণ সদস্যদের বিভ্রান্ত করছে। শুধু তাই নয়, কমিটির কার্যক্রম সচল রাখতে ওই মহলটি মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে বলেও অভিযোগ করা হয়।বক্তারা উল্লেখ করেন কুচক্রী মহলটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে সমিতির প্যাড ও সদস্যদের জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া অভিযোগ এবং রেজুলেশন দাখিল করেছে। চলমান কমিটির কার্যক্রমে বিঘ্ন ঘটানোর হুমকি দিয়ে সরাসরি ও পরোক্ষভাবে চাঁদা দাবি করা হচ্ছে। প্রকৃত সত্য আড়াল করে এবং নথিপত্র বিকৃত করে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলমের নেতৃত্বে একটি নির্দিষ্ট গোষ্ঠী সমবায়ের নিয়ম-নীতি তোয়াক্কা না করে সমিতির সম্পদ ও তহবিল দখলের পাঁয়তারা করছে। তারা চাঁদা দাবিসহ আমাদের কে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিএনপি নেতা মূর্শেদ আলম তার দলবল নিয়ে সমিতির তালা ভেঙ্গে তা দখল করে নেয়। তাদের দাপট ও অত্যচারে আমরা এখন বাড়িঘর ছাড়া এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণসহ প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।সমিতির সদস্য জোছনা বেগম ও আছিয়া বেগম বলেছেন, মোর্শেদ আলম ও তার সহযোগীরা আমাদের কাছ থেকে প্রজেক্ট আসছে বলে ভুয়া দস্তখত নিয়েছে। দস্তখত নিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় এখন আমাদের কে নানাভাবে ভয়ভীতি ও হয়রানী করে আসছে। বাড়িতে পুলিশ পাঠাচ্ছে প্রতিদিন।তাদের ভয়ে আমরা বাড়িতে থাকতে পারতেছিনা।সম্মেলনে সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জালিয়াতির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ