প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
বজ্রপাতে জলঢাকায় ভ্যানচালক নিহত, শিক্ষক গুরুতর আহত
আশীষ বিশ্বাস (নীলফামারী) প্রতিনিধি: ||
বজ্রপাতে জলঢাকায় ভ্যানচালক নিহত, শিক্ষক গুরুতর আহতআশীষ বিশ্বাস (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে এক ভ্যানচালক নিহত এবং এক স্কুলশিক্ষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি লাবলু হোসেন (৫০)। তিনি কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় ভ্যানচালক ছিলেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন খুটামারা হাফেজিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা ও দক্ষিণ দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামান (৩৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লাবলু হোসেন তার ভ্যানে করে শিক্ষক আক্তারুজ্জামানকে নিয়ে খুটামারা হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই এতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়।এদিকে গুরুতর আহত শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পাশে মারাত্মক দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ