প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
কেশবপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন
ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: ||
কেশবপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও পণ্যসমূহ ঘুরে দেখেন।উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলা ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী চলবে। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষিযন্ত্র, ভার্মি কম্পোস্ট সার এবং উচ্চমূল্যের ফল, মসলা ও সবজির প্রদর্শনী করছেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ রেজাউল ইসলাম, পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন এবং কৃষিবিদ মোঃ তাজামুল হোসেন দিপু প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে কেশবপুরের কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং কৃষিকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ