প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ||
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসাআশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান, এনডিসি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে কর্মকর্তারা প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং বাস্তবায়নের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনা করেন। এ সময় প্রতিনিধিদল প্রকল্পের উপকারভোগী ও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে শোনেন।পরিদর্শনকালে কর্মকর্তারা মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের মান ও ইতিবাচক প্রভাবের ভূয়সী প্রশংসা করেন। তারা কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় নির্মিত রাস্তা, ডাবল-প্ল্যাটফর্ম টিউবওয়েল, উঁচু ভিটায় নির্মিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং দুর্যোগে ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য প্রদত্ত জীবিকায়ন সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।উচ্চপর্যায়ের কর্মকর্তারা এসব উদ্যোগকে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, চরাঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকায় প্রেক্ষাপটভিত্তিক ও সুপরিকল্পিত এ ধরনের কার্যক্রম অন্য বেসরকারি সংস্থাগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।সামগ্রিকভাবে এ পরিদর্শন প্রকল্পের সফলতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ