প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সম্মানের পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা
আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি :- ||
এসএসসি ও সম্মানের পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি :-মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জলঢাকা থানার পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিয়ে, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।এছাড়াও, জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, তারা যেন পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকতে উৎসাহিত করেন এবং নৈতিকভাবে পরীক্ষায় অংশগ্রহণে সহায়তা করেন।যেকোনো প্রয়োজনে পুলিশি সহায়তা পেতে ওসি (০১৩২০-১৩৫৪২৮), ডিউটি অফিসার (০১৩২০-১৩৫৪৩৩) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নির্দেশনাগুলো মেনে চললে পরীক্ষার্থীরা একটি শান্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ