প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
বেড়ায় সুশৃংখল ও উৎসব মুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু:
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি: ||
বেড়ায় সুশৃংখল ও উৎসব মুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু:আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছরের এসএসসি, দাখিল ও সমমান (ভোকেশনালসহ) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রজুড়ে ছিল সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন পরিবেশ।কেন্দ্র সূত্রে জানা গেছে, মোট ১০৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০৩৬ জন এবং অনুপস্থিত ছিল ৭ জন। সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করে।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক নজরদারি ছিল, ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে।অভিভাবক ও সংশ্লিষ্টরা এমন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ