প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
“দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার”
দিনাজপুর প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ ||
“দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার”দিনাজপুর প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ:- ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) পেটি গাঁজা, যার মোট ওজন ১০ (দশ) কেজি সহ আসামী মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮), পিতা: মোঃ লাল মিয়া মন্ডল, সাং: নাকাই, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা-কে গ্রেফতার করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ