প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
লিভার ক্যান্সারে আক্রান্ত উসমান আলী। অসহায় পিতার বাঁচার আকুতি, সমাজের সহায়তার আবেদন।
মোঃ মাহফুজুর রহমান ফরহাদ, ইটনা কিশোরগন্জ প্রতিনিধি :- ||
লিভার ক্যান্সারে আক্রান্ত উসমান আলী। অসহায় পিতার বাঁচার আকুতি, সমাজের সহায়তার আবেদন।মোঃ মাহফুজুর রহমান ফরহাদ, ইটনা কিশোরগন্জ প্রতিনিধি :- কিশোরগঞ্জের ইটনা উপজেলার এক অসহায় পরিবারের করুণ আর্তনাদ আজ সমাজের মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা গ্রামের বাসিন্দা মোঃ উসমান আলী। জানা যায়, উসমান আলী (পিতা: মৃত সমির উদ্দীন) দীর্ঘদিন ধরে জটিল লিভার ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অসুস্থতায় পুরো পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে গেলেও আর্থিক সংকটের কারণে বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।এ অবস্থায় অসহায় এই পরিবারটি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং সকল হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। বিশেষ করে কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।স্থানীয়রা মনে করেন, সমাজের সবাই যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন, তাহলে সবার সামান্য সহযোগিতায় হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন এই অসহায় পিতা উসমান আলী।মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।সোনালী ব্যাংক-3401701021636রূপালী ব্যাংক-5611010016211বিকাশ পার্সোনাল-01715186301
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ