প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
পীরগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেফতার একজন।
মো. আরফান আলী : ||
পীরগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেফতার একজন। মো. আরফান আলী : ঠাকূরগাঁও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মো. সাদিকুল ইসলাম (ভেলকু) (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার থুমনিয়া ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানের সময় থুমনিয়া ভাদুয়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাদিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি শক্তিশালী নেশাজাতীয় ঔষুধ হিসেবে পরিচিত।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ