প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
মোল্লাহাটে তরিকুল ইসলাম সঞ্চয় মিয়ার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: ||
মোল্লাহাটে তরিকুল ইসলাম সঞ্চয় মিয়ার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম সানা মিয়ার বড় ছেলে তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকায় অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ব্যক্তিগত জীবনে তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন এবং তিন সন্তানের জনক। তার গ্রামের বাড়ি মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাঁড়ফা গ্রামে।তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তরিকুল ইসলাম সঞ্চয় মিয়ার অকাল মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ