প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে মানবিক উদ্যোগ—বিনামূল্যে চেয়ার ও বিশুদ্ধ পানি বিতরণ
মো: শাহীন হাওলাদার,স্টাফ রিপোর্টার:- ||
ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে মানবিক উদ্যোগ—বিনামূল্যে চেয়ার ও বিশুদ্ধ পানি বিতরণমো: শাহীন হাওলাদার,স্টাফ রিপোর্টার:-এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফরিদপুরে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে বিনামূল্যে বসার চেয়ার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের আশপাশে এ কার্যক্রম পরিচালিত হয়। উদ্যোগটি গ্রহণ করেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।পরীক্ষার সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা অভিভাবকদের কষ্ট লাঘব করতে তার পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় তার নেতা-কর্মীরা নির্ধারিত স্থানে চেয়ার স্থাপন করেন এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম তাদের জন্য অনেক স্বস্তিদায়ক। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে, পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ