প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া
মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:- ||
তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়ামো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:- জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই প্রথম দিকে কিছুটা ঝামেলা হয়েছে; তবে শেষের দিকে দেশ ভালো করেছে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং দেশকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাদের কপাল খারাপ—যার জন্য শেষ পর্যন্ত হাসিনার মতো জোর করে থাকতে পারি না। জোর করে থাকতে পারলে বোঝা যেত, আমাদের কাজ ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির আয়োজনে ৬টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।হুইপ বলেন, আমরা যে সময়ে ক্ষমতায় এসেছিলাম, সে সময় তেলের সংকট ছিল। যাদের কাজ নাই, তারাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেয়। আর যারা চাকরি করে, তারা কখনোই ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে পারে না; কেননা তাদের অফিসে যেতে হয়। যে ভাইটি দোকান করে, সে দোকান বন্ধ রেখে তেল নিতে যাবে কীভাবে?তিনি আরও বলেন, আর যারা বেকার, তারা এক পাম্প থেকে তেল নিয়ে বাসায় বের করে জমা রাখে, আরেক পাম্পে গিয়েও সেই তেল নিয়ে জমা রাখে। তাদের বাসায় যদি যাওয়া যায়, দেখা যাবে—প্রত্যেকের বাসায় তেল মজুত আছে।ি এরাই সন্ত্রাসী।সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকারসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলা নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামার পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ