প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান ||
নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন নাদেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান :- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না এমন মন্তব্য করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা,এতে নির্ভুল তথ্য, নৈতিকতা ও পেশাগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। তাই একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি,এমন মতামত অনেকের। তবে প্রশ্ন উঠছে, যারা বিভিন্ন প্রশিক্ষণ (ট্রেনিং) নিয়ে, অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করে সাংবাদিকতা করছেন,তাদের অবস্থান কী?অনেকের মতে, বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে বহু সাংবাদিক আছেন, যারা প্রাতিষ্ঠানিক উচ্চ ডিগ্রি ছাড়াও দীর্ঘদিন মাঠে কাজ করে দক্ষতা অর্জন করেছেন। বিভিন্ন মিডিয়া হাউস, সংগঠন ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকেও সার্টিফিকেট প্রদান করা হয়, যা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।এক্ষেত্রে বিশেষজ্ঞদের অভিমত,শুধু একাডেমিক ডিগ্রি নয়, বরং প্রশিক্ষণ, অভিজ্ঞতা, নৈতিকতা ও পেশাগত মানদণ্ড,সবকিছুর সমন্বয়েই একজন দক্ষ সাংবাদিক তৈরি হয়।যাদের ট্রেনিংয়ের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। বরং তারা প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষতা-ভিত্তিক সাংবাদিক হিসেবে বিবেচিত হতে পারেন। তবে নীতিনির্ধারণী পর্যায়ে যদি শিক্ষাগত যোগ্যতাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে সেই কাঠামোর মধ্যে তাদের অবস্থান কী হবে,তা স্পষ্ট করা প্রয়োজন।সাংবাদিকতার মান উন্নয়নে শিক্ষাগত যোগ্যতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষণকেও সমান গুরুত্ব দেওয়ার দাবি উঠছে। এখন দেখার বিষয়,নীতিনির্ধারকরা এই দুইয়ের মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ