সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ||
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দা দিয়ে কুপিয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজীবদিয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বশির খানের ছেলে সাইদুল ইসলাম (৩৫) অতর্কিতভাবে ধারালো দা দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আনোয়ারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার পর অভিযুক্ত সাইদুল ইসলাম সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজেকে দোষী দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই চান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেন। জানা যায়, আনোয়ার ও সাইদুল ইসলাম একই গ্রামের প্রতিবেশী।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।