এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ||
ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত!!এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় হাসপাতাল মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ড. মিজানুর রহমান। ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অন্যান্যের মধ্যে-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন পাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাদিম হাসান, ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফ, মোঃ আলী হায়দার রুমনসহ এমপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি ড. মিজানুর রহমান উপজেলা হাসপাতালের সার্বিক বিষয়ে অভিহিত হয়ে নানান সুপরামর্শ ও দিকনির্দেশনাসহ হাসপাতালটির উন্নয়নের জন্য সামনের দিনগুলিতে সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সাধারণের স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করার সর্বাত্বক চেষ্টাতদবীর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।