প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত।
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি। ||
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত। মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড়ের বোদা উপজেলা মাড়েয়া ইউনিয়নের বাসিন্দা সোলেমান হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৩৬ বছর। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় আজ বিকেলে পঞ্চগড় কোট থেকে বাড়ি ফেরার পথে আহাম্মদ নগর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্র্যাকটি পুলিশ উদ্ধার করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়। উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাড়েয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআসরাফুল ইসলাম উক্ত সড়ক দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং পরবর্তীতে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ