প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
পঞ্চগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক
শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি :- ||
পঞ্চগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটকশাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি :-পঞ্চগড় সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গত ২৯ এপ্রিল পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন— মোঃ কাবুল হোসেন (৬০) এবং মোঃ দেলোয়ার হোসেন (৪২)। তারা দুজনই পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন এসআই মোঃ আবু তাহের। তার সঙ্গে এসআই মোঃ মেহেদী হাসান, এসআই সুমন মণ্ডলসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।অভিযান চলাকালে টুনিরহাট বাজার সংলগ্ন ভাউলাগঞ্জ রোডের একটি বটগাছের পাশে পাকা রাস্তার উপর মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি RTR 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আমরা একাধিক মামলার আসামি দুইজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেছি। মাদক ও সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ