মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
বিভেদ নয়, ঐক্যই পারে সমাজকে এগিয়ে নিতে: ছালিম আহমদ খান সিলেটে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রীতি সম্মেলন ও সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম, ন্যাশনাল ওলামা এলায়েন্স-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী ছালিম আহমদ খান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ওলামা এলায়েন্স-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী ছালিম আহমদ খান বলেন, পৃথিবী নানা ধর্ম, বর্ণ ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত এবং এই বৈচিত্র্যই মানুষের শক্তি। তিনি বলেন, বিভেদ নয় বরং ঐক্যই পারে সমাজকে এগিয়ে নিতে।তিনি আরও বলেন, ইসলাম ধর্ম মানুষের সাথে সদাচরণ, প্রতিবেশীর অধিকার আদায় এবং অন্যের বিশ্বাসকে সম্মান করার শিক্ষা দেয়। একইভাবে বিশ্বের সকল ধর্মই মানবতা, শান্তি ও ন্যায়ের বার্তা বহন করে, যা পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক।বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুন্দর বিশ্ব গঠনে কথার পাশাপাশি প্রতিদিনের আচরণ, চিন্তা ও কাজে মানবিক মূল্যবোধ প্রতিফলিত করতে হবে। পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে একটি সম্প্রীতি র্যালি নগরীর দরগাহ গেইট সড়ক প্রদক্ষিণ করে।