প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বাদিয়াখালীর বাটকামারী বিলে পাকা ধান বাঁচাতে নিজ খরচে খাল খনন করলেন বিএনপি নেতা আফছার আলী।
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- ||
বাদিয়াখালীর বাটকামারী বিলে পাকা ধান বাঁচাতে নিজ খরচে খাল খনন করলেন বিএনপি নেতা আফছার আলী।মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- শুক্রবার , ১ মে ২০২৬:* গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাটকামারী বিলে পাকা ইরি-বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় নিজ উদ্যোগ ও অর্থায়নে খাল পুনঃখনন করেছেন বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফছার আলী সরকার।স্থানীয় কৃষকরা আসরাফ আলী জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাটকামারী বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের একমাত্র নালাটি দীর্ঘদিন ধরে ভরাট থাকায় বিলের শত শত বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে যায়। ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা।খবর পেয়ে শুক্রবার সকাল থেকে নিজে থেকে দিনমজুরী লোক দিয়ে খাল খননের কাজ শুরু করেন আফছার আলী সরকার। নিজস্ব অর্থায়নে তিনি প্রায় আধা কিলোমিটার খাল খনন করেন। খননের পরপরই বিল থেকে পানি নামতে শুরু করে এবং কৃষকরা পাকা ধান কাটতে শুরু করেন।কৃষক মধু মিয়া বলেন, "আর দুই দিন পানি থাকলে সব ধান পচে যেত। আফছার ভাই নিজের টাকায় খাল কেটে আমাদের বাঁচালেন। সরকারি সাহায্যের আশায় বসে থাকলে ফসল ঘরে তুলতে পারতাম না।"এ বিষয়ে মোঃ আফছার আলী সরকার বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। খাল-বিল ভরাট থাকায় প্রতিবছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উদাসীনতায় কৃষকের কান্না কেউ শোনে না। তাই নিজেই উদ্যোগ নিলাম। বিএনপি সরকার গঠনে খাল খনন ও সংস্কারের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটানো হবে।"বাদিয়াখালীর বাটকামারী বিলে প্রায় ১০০০ বিঘা জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ