প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নবীনগরকে মাদকমুক্ত করার অঙ্গীকার সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি :- ||
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নবীনগরকে মাদকমুক্ত করার অঙ্গীকার সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নানমোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি :-ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, মাদক ও সন্ত্রাস কোনোভাবেই বরদাশত করা হবে না। এগুলো সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং তরুণ সমাজকে বিপথগামী করে তোলে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।শুক্রবার (০১ মে ২০২৬) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন:"মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে নবীনগরকে মাদকমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।"তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ